Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ১৬২৩ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ২৫ জুন ২০২৫

টাঙ্গাইলে ১৬২৩ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ 

‘একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সঙ্গে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ এ স্লোগানে টাঙ্গাইলে ১৬২৩ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে৷

বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যাগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

আরওপড়ুন<<>>বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি 

জানা যায়, জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একযোগে ১টি কৃষ্ণচূড়া, ১টি জারুল এবং ১টি সোনালু  গাছের চারা রোপন করা হয়। 

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যা আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক শরীফা হক বলেন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৮৬৯টি গাছ লাগানো হয়েছে৷ এ গাছগুলো স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা পরিচর্যা করবেন৷  এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement