Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে তামাক মুক্ত দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৫১, ৩১ মে ২০২৫

আপডেট: ১৪:১০, ৩১ মে ২০২৫

কালীগঞ্জে তামাক মুক্ত দিবস পালিত

তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক সহযোগীতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩১ মে) বেলা ১১ টায় তামাক নিয়ন্ত্রণ সেল উপজেলা টাস্কফোর্স কমিটি কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে তামাক মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুর রহমান সাকিল, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র,ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, পৌর হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, স্কুল ও মাদ্রাসার শিক্ষাথীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

আরও পড়ুন<<>>বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. কাজী নাজমুল হক প্রজেক্টরের মাধ্যমে তামাকের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান। এর মধ্যে তামাক সেবীদের নিরুৎসাহিত করা, তামাকজনিত মৃত্যু ও মানুষের অসুস্থতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতাসহ বিভিন্ন দিক নির্দেশনাসহ আইন সংক্রান্ত বিধি উপস্থাপন করেন। 

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে সব পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধুমপান না করা। বিক্রয় স্থলে তামাকজাত দ্রব্য বা প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা। তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক মুক্ত দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রাঙ্গন হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু