Apan Desh | আপন দেশ

কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া গ্রেফতার

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি, হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়।

গত ৭ এপ্রিল জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে ওই কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

আরওপড়ুন<<>>পাবনার এজলাসে পুলিশ পেটালো বিএনপি, ৬ জন আটক

মামলার এজাহারে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তার পক্ষে কাজ করতে জেলা বিএনপির তৎকালীন সদস্য মো. জহিরুল ইসলাম কলিম ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে যান। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী দুর্গাপুর গ্রামের তার বাড়ির সামনের ব্রিজের ঢালে কলিমের গাড়ি থামিয়ে ভাঙচুরসহ গাড়িতে থাকা ধানের শীষ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়া হয়।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, ২০১৮ সালের ঘটনার ভিত্তিতে দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁন মিয়া মাঝিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch