Apan Desh | আপন দেশ

ঈদে ৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৬ মার্চ ২০২৫

ঈদে ৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ৫ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রফতানি।

তবে এ সময় কাস্টমসের দাফতরিক কার্যক্রম চালু থাকবে। এছাড়া এ বন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরওপড়ুন<<>>গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ যুক্তরাষ্ট্রের

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, আমদানি ও রফতানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ট্রেড ইউনিয়নকে আগেই জানিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ