Apan Desh | আপন দেশ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ মার্চ ২০২৫

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছবি : আপন দেশ

নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  গ্রেফতারকৃত মো. দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো.শাহজাহানের ছেলে।  

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সঙ্গে প্রায় এক যুগ আগে পারিবারিক ভাবে দিলদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে
তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন। এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন। 

এতে আরও বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিলদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টকো যৌতুক দাবি করে। ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিলদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য পরস্পর যোগসাজসে ভিকটিমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভন্ন অংশ জখম করে এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে। একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটে পড়ে মৃত্যু বরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়