Apan Desh | আপন দেশ

সেই কলেজছাত্রী আবারও অপহৃত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ১ মার্চ ২০২৫

সেই কলেজছাত্রী আবারও অপহৃত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ফাতিমা আকতার নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে ওই ছাত্রীর পরিবার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফাতিমা আকতার উপজেলার উত্তর কালাইয়া গ্রামের মো. বাবুল হাওলাদারের মেয়ে ও ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এদিকে, ওই ঘটনায় অপহৃতা ছাত্রীর বাবা বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরওপড়ুন<<>>ডাকাতির লাগাম টানতে ব্যর্থ, ওসি প্রত্যাহার

ফাতেমার ভাই হাফিজুল ইসলাম লিটন বলেন, প্রায় ৬ মাস আগেও একবার আমার একমাত্র বোনকে নাজমুল ইসলাম নামে একটি ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে প্রশাসনের মাধ্যমে তাকে উদ্ধার করি। গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ফাতেমা ঘরের বাইরে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বোনকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চাচ্ছি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, ওই কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch