Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

টাঙ্গাইলের কাগমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছাত্রকল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ শংকর আরিফ মাহমুদ।

এতে সভাপতিত্ব করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক  শফিকুল ইসলাম। কমিটির উপদেষ্টা আরিফিন রানা। 

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও  শিক্ষার্থীরা। এ সময় অসংখ্য মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মীর মোহাম্মদ সামছাওয়াত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. সজিবুল হাসান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ