Apan Desh | আপন দেশ

ঘন কুয়াশায় কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষ

কুষ্টিয়ায় ঘন কুয়াশার কারণে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, ভোর ৪টার দিকে যশোর থেকে আসা সার বোঝাই ট্রাকটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কেউ আহত হয়নি। তবে ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ