Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ছবি : আপন দেশ

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে 'অপারেশন ডেভিল হান্ট।' আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ০৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ০৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৫), সাহেবের বলগা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল করিম (৪২), নাগেশ্বরী উপজেলা ৭ নং নেওয়াশী ইউনিয়নের যুবলীগ সদস্য এ কে এম কামরুজ্জামান মানিক (৪৭), ভূরুঙ্গামারী শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান বাবলু (৬০) সহ মোট ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসপি মো. মাহফুজুর রহমান বলেন, এ অভিযান পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের