Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে

কুষ্টিয়ায় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে। এতে ৪'শত বস্তা ইউরিয়া সার নষ্ট হয়েছে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার আলামপুরে এ  দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাকটি সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর এলাকায় পৌঁছালে ঘনকুয়াশায় চালক মিলন নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পার্শ্ববর্তী খালে পড়ে যায়।

ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, ট্রাকটিতে ৪'শত বস্তা ইউরিয়া সার ছিল। খালে পড়ে সার নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব না। ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে। 

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ট্রাকটি এক ডিলারের সার নিয়ে যশোরের নওপাড়া থেকে কুষ্টিয়ায় আসছিল। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement