Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ৩০ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা 

‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। 

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি, এম আব্দুর রকিব,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল আমি,শাহীন রেজা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস, ও ক্রীড়া শিক্ষক মো. আবু সাঈদ ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement