Apan Desh | আপন দেশ

ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৩, ৩১ ডিসেম্বর ২০২৪

ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। আমরা কোনো পরিস্থিতিতেই সীমান্ত রক্ষায় পিছপা হবো না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই। তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।

বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে সরকার সজাগ আছে জানিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

তিনি আরও বলেন বলেন, সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় জড়িত। যা তদন্তাধীন রয়েছে।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ