Apan Desh | আপন দেশ

সাবেক রেলমন্ত্রীর পিও’সহ দুইজন আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৫, ৫ ডিসেম্বর ২০২৪

সাবেক রেলমন্ত্রীর পিও’সহ দুইজন আটক

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) দীপঙ্কর রায় মিঠুকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মনছুর আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। 

বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাহিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- দীপঙ্কর রায় মিঠু। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া গ্রামের মন্মথ রায়ের ছেলে। দেবীগঞ্জ উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর মনছুর আলী নীলফামারীর ডোমারের দক্ষিণ কেতকীবাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার অলিয়ার রহমানে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে ডোমার থানার পুলিশ একটি অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের গেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদের আদালতে তোলা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ