Apan Desh | আপন দেশ

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ২৩ অক্টোবর ২০২৪

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক 

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ঘটনায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রেল চলাচল শুরু হয়। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে পৌনে ১ টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টা দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর বেলা সাড়ে ১১ টায় উদ্ধার শেষ হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ১২ টা ১০ মিনিটে আনসারবাড়িয়া স্টেশন হয়ে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর কারণ জানা যাবে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত