Apan Desh | আপন দেশ

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ৩০ জুলাই ২০২৪

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা পর্যন্ত মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।‌ এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে ’আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ’আমার ভাইদের মারলি কেন?’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিববাড়ি মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ