Apan Desh | আপন দেশ

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৭ জুলাই ২০২৪

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

লালমনিরহাটে বিবস্ত্র করে নির্যাতন করায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বুধবার (২৪ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।  

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা ওই ছাত্রী। কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে ওই ছাত্রীন বাবার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বুধবার সকালে হাঁস ফসল নষ্ট করতে গেলে তাড়িয়ে দেন ছাত্রী। এ ঘটনার জেরে ধরে তাকে পিটিয়ে আহত করা হয়। তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে ফেলে। গ্রামবাসীর সামনে বিবস্ত্র করায় লজ্জা পেয়ে যান। একপর্যায়ে বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এ লজ্জায় মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch