Apan Desh | আপন দেশ

রাসেলস ভাইপারকে লাথি মারতে গিয়ে খেলেন ছোবল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ২৫ জুন ২০২৪

আপডেট: ১৮:২৮, ২৫ জুন ২০২৪

রাসেলস ভাইপারকে লাথি মারতে গিয়ে খেলেন ছোবল

রাসেলস ভাইপার সাপকে লাথি মারতে গিয়ে ছোবল খেয়েছেন এক যুবক। পরে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

সাপের ছোবল খাওয়া ইব্রাহিম (৪০) পেশায় মাহিন্দ্র চালক। জেলার ভোলাহাট থানার মোহাম্মদ মোকলেছের ছেলে। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইব্রাহিম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীয়তপুরের নড়িয়ায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকার নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তিনি একটি রাসেলস ভাইপার সাপ দেখে চিৎকার করেন। লোকজন জড়ো হলে সাপটিকে লাথি মারতে যান তিনি। এ সময় তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন। দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে আসেন। 

রাসেলস ভাইপারের ছোবল খাওয়া ইব্রাহিম। ছবি: সংগৃহীত

হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ইব্রাহিমের শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবুও তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কনক জ্যাতি মন্ডল বলেন, ‘সোমবার রাত ১১টায় ইব্রাহিম হাসপাতালে আসেন। তাকে যে সাপটি ছোবল দিয়েছে, মোবাইলে সেই সাপটির ছবি দেখান তিনি। আসলে সাপটির নাম রাসেলস ভাইপার। আমরা রোগীর রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখা গেছে, রাসেলস ভাইপার সাপটি তাকে ছোবল দিয়ে শরীরে বিষ প্রয়োগ করতে পারেনি। তাই আমরা রোগীকে পর্যবেক্ষণে রেখেছি।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch