Apan Desh | আপন দেশ

বেনজীরের পার্ক জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৮ জুন ২০২৪

আপডেট: ১৪:০৬, ৮ জুন ২০২৪

বেনজীরের পার্ক জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ন্ত্রণে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। বেনজীর ও তার তার পরিবারের বিরুদ্ধে জমি ও সড়ক দখলসহ বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

শনিবার (৮ জুন) সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে। 

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুইটি দল পার্কে অবস্থান নেয়। পরে পার্কের ভেতরে প্রবেশ করে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় তারা। রাত সাড়ে ১১টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়া হয়। ফলে আজ থেকে বেনজীর ও তার তার পরিবারের মালিকানাধীন পার্কটি জেলা প্রশাসনের নির্দেশনায় চলবে।

২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের আইজি ছিলেন বেনজীর আহমেদ। এ সময় গোপালগঞ্জ সদরের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কের জমির মালিক অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। তাদেরকে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তা কেনা হয়। কিন্তু অনেক জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আপন দেশ/ইএইচ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch