Apan Desh | আপন দেশ

ঝালকাঠিতে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৫৯, ২১ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় হিটস্ট্রোকে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত মো. আফজাল হোসেন তালুকদার (৪০) উপজেলার পশ্চিম আউরা গ্রামের মৃত মো. আনোয়ার তালুকদারের ছেলে। কাঠালিয়া শহরে ডেকোরেটর ব্যবসা করতেন।

স্বজনরা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আফজাল হোসেন। তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বলেন, রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে আফজাল তালুকদারকে দাফন করা হয়েছে।

এদিকে, ঝালকাঠির ওপর দিয়ে আজও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

আপন দেশি/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement