Apan Desh | আপন দেশ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ৩১ মার্চ ২০২৪

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বিপুল হোসেন (১৫)। সে পৌর শহরের হঠাৎপাড়া মহল্লার আব্দুল হালিমের ছেলে।

স্থানীরা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে বিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয় বিপুল। কলাবাগান এলাকায় ফিজিওথেরাপি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/টিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের