Apan Desh | আপন দেশ

সাতসকালে রাজধানীতে বৃষ্টি, দূর্ভোগে অফিসগামীরা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাতসকালে রাজধানীতে বৃষ্টি, দূর্ভোগে অফিসগামীরা 

ছবি: আপন দেশ

গত কয়দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কখনও কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও গরম কমছিল না। রোববার (১৩ সেপ্টেম্বর) সাত সকালে বৃষ্টিতে সে গরম কিছুটা তা কমেছে। তবে এ বৃষ্টি অফিসগামীদের ভোগান্তির মাত্রা বাড়িয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে খুব সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। অনেক সড়কে জমে গেছে পানি। ঘর থেকে অনেকে বের হয়ে আটকা পড়েন। গন্তব্যে যেতে অতিবৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়।

ঘণ্টাখানের বেশি বৃষ্টিতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। সকাল সোয়া ৮টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কমতে থাকে বৃষ্টি। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন<<>>সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, আর শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে।

রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়