Apan Desh | আপন দেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার  

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার  

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম ওরফে রুবেলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। 

সাদ্দাম হোসেন ওরফে রুবেল উপজেলার ধন্যপুর গ্রামের আনা মিয়া সর্দার বাড়ির শাহ আলমের ছেলে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন <> ঘাটাইলে বনের জমিতে স্থাপনা নির্মাণ

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একদল পুলিশ র‌্যাব-৩-এর একটি বিশেষ টিমের সার্বিক সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার রাজধানীতে অভিযান চালায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষ্মীপুর কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আপন দেশ/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়