Apan Desh | আপন দেশ

মেহেরপুরে মহিলা কলেজের পাশে অর্ধনগ্নভাবে ফটোশ্যুট, যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ২৭ সেপ্টেম্বর ২০২২

মেহেরপুরে মহিলা কলেজের পাশে অর্ধনগ্নভাবে ফটোশ্যুট, যুবক আটক

সংগৃহীত ছবি

মেহেরপুর সরকারি মহিলা কলেজের পাশে রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে ফটোশ্যুট করতে দেখা যায় শোভন নামের এক যুবককে। টিকটকের জন্য নাকি তিনি শ্যুট করছিলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতেই ওই যুবককে আটক করেছে পুলিশ।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া টিকটক ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে তোয়ালে পরা ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এসময় পাশ দিয়ে কয়েকটি মেয়ে হেঁটে যাওয়ার সময় তাদের উদ্দেশে তোয়ালে তুলে অন্তর্বাস প্রদর্শন করতেও দেখা যায় তাকে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই মেহেরপুর সদর থানা পুলিশ শোভন নামে ওই যুবককে ধরে নিয়ে যায়।

পুলিশ জানায়, শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে আটক করা হয়েছে তাকে। আটক শোভনের বাড়ি শহরের ফৌজদারি পাড়ায়।

আপন দেশ ডটকম/ আবা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত