Apan Desh | আপন দেশ

ঢাকা ও বরিশালে বাসে আগুন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২৬ নভেম্বর ২০২৩

ঢাকা ও বরিশালে বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় ৭টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। মৌমিতা পরিবহনের ওই বাসে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সহকারী উপপরিচালক শাহজাহান সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নি সংযোগের তথ্য পেয়ে রাত ৮টার দিকে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে যায়।

এদিন সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্বৃত্তরা একটি পানবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

গৌড়নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল মোল্লা বলেন, দুর্বৃত্তরা প্রথমে সড়কে গাছ ফেলে ট্রাকটি থামায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। তথ্য পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ট্রাকচালক কাউসার হোসেন এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement