ফাইল ছবি, আপন দেশ
দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়াও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন<<>>জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি প্রতিমন্ত্রী নুরুল হকের
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































