Apan Desh | আপন দেশ

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

ছবি : আপন দেশ

ময়মনহিংসসহ দেশের ৪ জেলায় রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। 

এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬৫৫৪ কল

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়