ছবি: আপন দেশ
মেঘলা আকাশ আর গুমোট গরমের মধ্যেই ঢাকাবাসীর জন্য বৃষ্টির বার্তা। রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে নামতে পারে বৃষ্টি, সঙ্গে থাকতে পারে বজ্রপাতের শঙ্কাও। একই সময়ে দিনের তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের এমন পূর্বাভাসে বাইরে বের হওয়া মানুষদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বেলা ১টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়
আবহাওয়া অফিস জানায়, আজ দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































