Apan Desh | আপন দেশ

রাতেই আসছে ৬০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ২৪ মার্চ ২০২৬

রাতেই আসছে ৬০ কিমি বেগে ঝড়

ফাইল ছবি

দেশের কয়েকটি জেলায় রাতের মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পাবনা এবং টাঙ্গাইল জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়।

আরও পড়ুন <<>> আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়