Apan Desh | আপন দেশ

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফাঁকা ঢাকায় কমেছে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৯, ২০ মার্চ ২০২৬

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফাঁকা ঢাকায় কমেছে যান চলাচল

ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা অনেকটাই কমে গেছে। তার ওপর দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর চিরচেনা কোলাহল যেন আরও স্তিমিত হয়ে পড়ে।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কম। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কম থাকায় কোথাও তেমন যানজট দেখা যায়নি। অনেক এলাকায় সড়কগুলো প্রায় ফাঁকাই ছিল।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় গণপরিবহনেও যাত্রীসংখ্যা ছিল কম। একই কারণে বাজার, শপিংমল ও খোলা জায়গাগুলোতেও ছিল না স্বাভাবিক ভিড়। ফলে পুরো শহরে ছিল এক ধরনের নীরবতা। 

আরও পড়ুন<<>>নতুন জামাকাপড় নিয়ে পথশিশুদের পাশে ছাত্রদল নেতা জিয়ন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ বৃষ্টি চলতে পারে ঈদের দিনও।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়