পথশিশ শিশুদের হাতে ঈদে নতুন জামা দিচ্ছেন আজিজুল হক জিয়ন। ছবি: আপন দেশ
ঈদ-উল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে
দাঁড়িয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। তিনি
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক।
শুক্রবার (২০ মার্চ) সকালে টিএসসি এবং ঢাকার হাইকোর্ট মাজার এলাকায় শতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করেন। এছাড়া এসব পথশিশুর পরিবারের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ছাত্রদল যুগ্ম সম্পাদক জিয়ন।
ঈদের ঠিক আগেরদিন নতুন জামাকাপড় পেয়ে বেজায় খুশি হন সুবিধাজনক শিশুকিশোররা। এমন ঈদ উপহার পেয়ে আজকের দিনটি তাদের কাছে সত্যিকারের চাঁদ রাত হিসেবে ধরা দিয়েছে।
জিয়ন বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
এ কার্যক্রমে আজিজুল হক জিয়নের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদসহ জুলাই আগস্টের ছাত্র গনঅভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দ।
আপন দেশ /এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































