Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪০, ৩১ ডিসেম্বর ২০২৫

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

টানা তিন ধরে সূর্যের দেখা মেলেনি রাজধানী ঢাকায়। বুধবার (৩১ ডিসেম্বর) ১০টার পরে সূর্যের ঝলক দেখা যায়। তবে শীত কমেনি তাতে। অবশ্য ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সে সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

আরও পড়ুন<<>>তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’

এ ছাড়া সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়