Apan Desh | আপন দেশ

আবারও শৈত্যপ্রবাহ বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:২১, ৮ জানুয়ারি ২০২৫

আবারও শৈত্যপ্রবাহ বাড়ার সম্ভাবনা

সংগৃহীত ছবি

দেশজুড়ে তাপমাত্রা আরও কমেছে। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে রাজধানীসহ সারা দেশে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী এক সপ্তাহ দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। যা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সে-সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।

আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

তিনি আরো বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।

শীত উপেক্ষা করেই কাজে বেড়িয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও চাকুরিজীবীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের