মালয়েশিয়ার মেলাকা প্রদেশে মোবাইল কনস্যুলার সেবা স্থগিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৫ নভেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ই-পাসপোর্ট সার্ভার আপগ্রেড চলছে। এ কারণে ই-পাসপোর্ট সার্ভার বন্ধ থাকায় অনলাইনে ই-পাসপোর্ট আবেদন দাখিল সম্ভব নয়।
এমতাবস্থায় আগামী ১৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সিবিএল মানি ট্রান্সফার, মেলাকা প্রদেশের মোবাইল কনস্যুলার সেবা স্থগিত করা হলো। নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাময়িক অসুবিধার জন্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































