Apan Desh | আপন দেশ

লিবিয়ায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৩ নভেম্বর ২০২৩

লিবিয়ায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

জগদীশ চন্দ্র দাস: সংগৃহীত ছবি

লিবিয়ায় বাংলাদেশী এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী। নিহত জগদীশ চন্দ্র দাস (৩৬) নোয়াখালীর সাহাজীরহাট দাস পাড়ার বাসিন্দা। বাবার নাম গোকুল চন্দ্র দাস। শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। 

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, জগদীশ ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক ছিল। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করেন।

আরও পড়ুন<<>> ওমানে বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত

তিনি আরও বলেন, গত কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বলেন দাদা দেখেন আপনার ছাগল আমার নার্সারির কতগুলো গাছ নষ্ট করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছেনা বলে অভিযোগ তুলেন। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে জগদীশ খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে। ঘটনাস্থলেই সে মানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মুঠোফোনে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেন।   

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার অফিসিয়ালি সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।

আপন দেশ/ প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়