Apan Desh | আপন দেশ

প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ২০২৫ সাল পর্যন্ত চলবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ৫ অক্টোবর ২০২৩

প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ২০২৫ সাল পর্যন্ত চলবে

আগামী ২০২৫ সাল পর্যন্ত চালু থাকবে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম। সম্প্রতি এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এ চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রসহ যে সব বৈদেশিক মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেসব মিশনে ই-পাসপোটের্র পাশাপাশি এমআরপি রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন <> মালয়েশিয়ার সড়কে ঝরলো যুবকের প্রাণ

২০১৫ সালের ২৪ নভেম্বর এমআরপির পাসপোর্ট চালু করে সরকার। অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। এর কয়েক মাসের মধ্যে এমআরপি ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম বন্ধ হয়। ই-পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করায় বিপাকে পড়েন প্রবাসীরা। বিদেশে থাকার কারণে তাদের অনেকেরই এনআইডি করতে পারেননি। তাই চলতি বছর শুরু হয় এমআরপি রি-ইস্যু।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস গত ১৬ আগস্ট এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি দেয়। এর প্রেক্ষিতে এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ