অনলাইনে আর্থিক প্রতারণার ৬০ ভাগই বিকাশে, মিলছে না প্রতিকার
অনলাইন লেনদেনের বিস্তারে বাড়ছে প্রতারণার নতুন নতুন ফাঁদ, আর সে ফাঁদের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে মোবাইল ব্যাংকিং। সিআইডির পরিসংখ্যান বলছে, এমএফএসভিত্তিক প্রতারণার ৬০ শতাংশই বিকাশ অ্যাকাউন্টে। অভিযোগ করেও প্রতিকার মিলছে না। পাশাপাশি অভিযুক্ত মার্চেন্টের তথ্য গোপন রাখার অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে সেবাটির জবাবদিহি ও নিরাপত্তা ব্যবস্থা ক্রমাগত।