Apan Desh | আপন দেশ

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত-প্রশংসিত: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫২, ৩ জানুয়ারি ২০২৬

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত-প্রশংসিত: সালাহউদ্দিন আহমদ

ছবি: আপন দেশ

এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। এবার তারা নিজেরাই ভোট পাহারা দেবে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। 

আরও পড়ুন<<>>শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়