ছবি : আপন দেশ
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এ কর্মসূচি হয়।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি জনাব মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা, জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।
আরও পড়ুন <<>> মরদেহ উদ্ধারে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশু তারই ছেলে
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মো. ইফতেখার আলী বাবু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান রিপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































