ফাইল ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ এবং ফি জমা দেয়া যাবে টেলিটকের মাধ্যমে।
প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদের সংখ্যা: ২০টি।
পদের নাম ও বিস্তারিত যোগ্যতা
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৩টি।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন <<>> শিক্ষক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক এনজিওর
২. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৭টি।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা—
১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে সতর্কতা বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন শুরুর তারিখ: ১২ মে ২০২৬ (সকাল ১০টা)। আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৬ (বিকেল ৪টা)।
আবেদনপদ্ধতি: অনলাইনে (টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে)।
আবেদন ফি—
১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা। ২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
এসএমএস (SMS) করার নিয়ম—
১ম SMS: MOPA স্পেস User ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
২য় SMS: MOPA স্পেস YES স্পেস PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
আবেদন করার লিংক: mopa.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































