পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে
চোখের সামনে ভাসছে ছোট্ট ফাতেমা আক্তারের মুখ। বয়স মাত্র ১৮ মাস। বাবার শেষ বিদায়ে যখন স্বজন, এলাকাবাসীর চোখে পানি, তখন হয়তো কিছুই বুঝতে পারেনি পিয়াসের ১৮ মাসের মেয়েটি। বাবার চলে যাওয়ার অর্থ বোঝার বয়স হয়নি তার। কিন্তু সময়ের সঙ্গে একদিন সে বুঝবে দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবা আর কোনোদিন ফিরে আসেননি।
০২:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার