Apan Desh | আপন দেশ

এক ঘণ্টায় ১৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫৭, ৮ মার্চ ২০২৬

এক ঘণ্টায় ১৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। রোববার (০৮ মার্চ) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ৩৪৩ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪১ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৯ পয়েন্টে।

আরও পড়ুন<<>>কূপণ রেট ঘোষণা সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩ দশমিক ০৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০২৫ ও ১৯৫৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৫ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়