Apan Desh | আপন দেশ

লঞ্চ

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঢাকা থেকে চাঁদপুর ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ভেড়ানো হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

১০:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

গণপরিবহনে যাত্রী বীমার ফাইল লাল ফিতায় বাধা ২ যুগ 

গণপরিবহনে যাত্রী বীমার ফাইল লাল ফিতায় বাধা ২ যুগ 

জল, স্থল, রেল ও আকাশপথে পরিবহণ দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য বীমা সুবিধা রয়েছে। কিন্তু যাত্রীদের জন্য কোনো প্রকার বীমার ব্যবস্থা নেই। এক সময় বাস, লঞ্চ, রেলসহ বিভিন্ন গণপরিবহনের গায়ে ‘যাত্রী বীমা করা আছে’ এমন লেখা দেখা যেত। তবে বর্তমানে প্রায় একযুগ ধরে এ লেখা আর দেখা যায় না। আধুনিক সময়ে যাত্রীদের নিরাপত্তা ও বীমা ব্যবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা উদ্যোগ নেয়া হয়নি। আজকাল কোনো গণপরিবহনেই যাত্রীদের জন্য বীমার সুবিধা রয়েছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। যা যাত্রীদের নিরাপত্তার বিষয়ে একটা শূন্যতা সৃষ্টি করেছে।

০৫:৩০ পিএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

স্বাভাবিক হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‌‘ডানা’র প্রভাব। ফলে বরিশাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলেও বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। টানা ২২ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল।

১১:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement