Apan Desh | আপন দেশ

মণিপুরে ৫ দিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৪

মণিপুরে ৫ দিনের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মণিপুর সরকার আগামী ৫ দিনের জন্য রাজ্যে মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি নোটিশও জারি করেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

মুখ্যমন্ত্রী কর্তৃক জারিকৃত নোটিশে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দুর্বৃত্তরা ঘৃণাত্মক বক্তৃতা ও ছবি ছড়িয়ে দিয়ে সহিংসতা উস্কে দিতে পারে। তারা যেন সেটি করতে না পারে। সে কারণে মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

নোটিশে আরো বলা হয়, যেখানে, প্রদাহজনক উপাদান ও মিথ্যা-গুজবের কারণে জীবনহানী, সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি, জনসাধারণের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়গুলো মোবাইল, এসএমএস ও ডঙ্গল পরিষেবার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হলো।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের তিন জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সর্বাত্মক কারফিউ চলবে। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের এক দিন পরই মণিপুরের এ তিন জেলায় ১৪৪ ধারা জারি করা হলো।

কারফিউর আওতামুক্ত থাকবে স্বাস্থ্য, বিদ্যুৎ, গণমাধ্যম। পৌরসভার কর্মী ও আদালতের কাজে নিয়োজিত ব্যক্তিসহ অত্যন্ত জরুরি পরিষেবাগুলোও কারফিউর আওতামুক্ত থাকবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement