ছবি : আপন দেশ
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো মেটা। এখন থেকে কমেন্ট করার পর ১৫ মিনিটের মধ্যে তা এডিট বা সংশোধন করা যাবে।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনগ্যাজেট।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে যোগ হওয়া একাধিক ফিচারের মধ্যে এ ফিচারটি সর্বশেষ সংযোজন। তবে এ সুবিধা কেবল কমেন্ট করার পরবর্তী ১৫ মিনিট পর্যন্তই কার্যকর।
পদ্ধতিটি অনেকটা ইনস্টাগ্রামে ২০২৪ সালে চালু করা মেসেজ এডিট ফিচারের মতোই। ২০১৩ সালে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ বা ডিএম চালু হওয়ার দীর্ঘ ১১ বছর পর মেসেজ এডিটের সুবিধাটি এসেছিল।
ব্যবহারকারী কেবল নিজের অ্যাকাউন্ট থেকে করা কমেন্টগুলোই এডিট করতে পারবেন এবং এর প্রক্রিয়াটিও বেশ সহজ। নিজের করা কমেন্টের নিচে থাকা ‘এডিট’ শব্দটির ওপর ট্যাপ করলেই একটি টেক্সট বক্স খুলে যাবে, যেখানে কমেন্টটি পরিবর্তন করা যাবে।
এরপর নীল রঙের ‘চেক মার্ক’-এ চাপ দিলেই তা সেইভ হবে। মেটা বলেছে, ওই ১৫ মিনিটের মধ্যে ব্যবহারকারী যতবার ইচ্ছা নিজের কমেন্টটি এডিট করতে পারবেন।
ইনস্টাগ্রামের বিভিন্ন জায়গায় কমেন্ট দেখা যায়। ২০২৪ সাল থেকে স্টোরিতেও কমেন্ট দেখা যাচ্ছে। ফলে এগুলো এডিটের সুযোগ দেওয়া ইতিবাচক পদক্ষেপ। এ বছরের মার্চের শুরুতে মেটা এক ঘোষণায় বলেছিল, তারা ইনস্টাগ্রাম ডিএম থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সরিয়ে নিচ্ছে।
আরও পড়ুন : যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী
এ ছাড়া মাসের শেষ দিকে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের সাবস্ক্রিপশন পরিষেবা নিয়েও পরীক্ষা শুরু করেছে মেটা, যার মাধ্যমে অ্যাপের স্টোরি ফিচারে নতুন কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































