Apan Desh | আপন দেশ

৩ মাসে ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:২৬, ১৩ নভেম্বর ২০২৪

৩ মাসে ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

ফাইল ছবি

দেশে গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের রিপোর্ট অনুযায়ী, প্রবাসীরা এ অর্থ বাংলাদেশে পাঠিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তির দিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

গত তিন মাসে ২ লাখ ২২ হাজার ৮২১ বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। তাদের মধ্যে ৪ হাজার ৪২৬ জন কর্মী বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের জন্য তিন লাখ টাকা করে প্রদান করেছে। আহত ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য ১.৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ দেশে আনা ও শেষকৃত্য পরিচালনার জন্য ৪.৩২ কোটি টাকা দেয়া হয়েছে।

এছাড়া, গত তিন মাসে ১২ কোটি ৩৯ লাখ টাকার বীমার অর্থ বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের জন্য ১.৯৭ কোটি টাকা শিক্ষাসহায়তা দেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৯ হাজার ৯৮৯ জন শ্রমিকের মধ্যে ২১৬.৩৩ কোটি টাকা আবাসন ঋণ দেয়া হয়েছে। পুনর্বাসন ঋণ হিসেবে ৮১১ জন শ্রমিককে ২২.৮৯ কোটি টাকা দেয়া হয়েছে।

এছাড়া, বিদেশে কর্মরত শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে।

এদিকে ৫ অক্টোবর ২০২৪, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (ডব্লিউইডব্লিউবি) এবং মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি বোর্ড (পিইআরকেইএসও) একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়ায় বিভিন্ন সুবিধা পাবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক