Apan Desh | আপন দেশ

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ইসরাইলি বিমান হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসরুল্লাহর মরদেহ অক্ষত রয়েছে। এর আগে, শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও, তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি। 

মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে, তার শরীরে সরাসরি কোনো ক্ষত নেই। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো- কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। 

তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়