Apan Desh | আপন দেশ

শরিক রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৯, ২০ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৯, ২০ জুলাই ২০২৬

শরিক রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশে রাজনৈতিক অঙ্গনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো দলগুলোর সাথে বৈঠক করছেন তিনি। 

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র।

আরও পড়ুন <<>> ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। এ বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় অতিথি ভবনে জোট শরিকদের বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

আপনদেশ/আকা/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch