Apan Desh | আপন দেশ

এক ঘণ্টায় ৪৭৭ কোটি টাকা লেনদেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এক ঘণ্টায় ৪৭৭ কোটি টাকা লেনদেন 

ছবি : আপন দেশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে  ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে।

আরও পড়ুন<<>>রমজানে যে সময়সূচিতে চলবে পুঁজিবাজারের লেনদেন

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৭৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১ টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: