Apan Desh | আপন দেশ

এবার ইসলামী ব্যাংকে কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫২, ৪ জুন ২০২৬

এবার ইসলামী ব্যাংকে কর্মবিরতি পালন

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ পাওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী সচেতন গ্রাহক ফোরামের আহবানে সারা দিয়ে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি কর্মবিরতি পালন করেন তারা।

এদিন কর্মসূচির অংশ হিসেবে প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় কর্মকর্তারা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানান তারা।

এর আগে বুধবার (০৩ জুন) রাজপথের বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের দৈনিক দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালনের আহবান জানান সচেতন গ্রাহক ফোরামের ফোরামের শীর্ষ নেতারা।

আরও পড়ুন<<>>আজও ইসলামী ব্যাংকের সামনে অবস্থান গ্রাহকদের 

গেল কয়েক দিন ধরেই ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলের দিলকুশায় দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছেন গ্রাহকরা। 

বিক্ষোভ সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি নুর নবী মানিক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যেদিন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ারে সশরীরে আসবেন, সেদিন গ্রাহক ফোরাম এ টাওয়ারের সামনে গণজমায়েত করবে এবং তাকে কোনোভাবেই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কার্যালয়ে ঢুকতে বা দায়িত্ব পালন করতে দেয়া হবে না। একইসঙ্গে কোনো চিহ্নিত ঋণখেলাপি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত কোনো পরিচালককে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনোভাবেই রাখা যাবে না।

এর আগে সোমবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে মতিঝিল এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ওইদিন সকালে বিক্ষোভকারীদের মিছিল দমাতে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করলে একশর মতো সদস্য আহত হন, যার বিপরীতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন পুলিশ সদস্যও আহত হন বলে জানা গেছে। 

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার পর থেকেই এ তীব্র অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়