Apan Desh | আপন দেশ

শনিবার সারা দেশে সব ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:০৪, ২৪ ডিসেম্বর ২০২৫

শনিবার সারা দেশে সব ব্যাংক খোলা রাখার নির্দেশ

নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। প্রার্থীদের মনোনয়নপত্রের জামানত জমা দেয়া ও ভোটার তালিকার সিডি কেনার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মঈনুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।
 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ ভারি করা হলো।
 
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে সরকারি ছুটি। পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। অন্যদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। টানা তিন দিন ব্যাংক বন্ধ  থাকলে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে সমস্যা হবে এমন পর্যবেক্ষণ জানিয়ে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে চিঠি দেয় নির্বাচন কমিশন।

এদিকে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে। যা মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, ব্যাংকের ট্রানজেকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকমত সম্পন্ন করতে পারেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু